Thursday, April 30, 2026
Tour & Travel News(Flavour Of Bengal)spot_img
HomeTravelঘুরে আসুন পুষ্কর উট মেলায়, শুরু ২০ নভেম্বর 2023/Visit the Pushkar Camel...

ঘুরে আসুন পুষ্কর উট মেলায়, শুরু ২০ নভেম্বর 2023/Visit the Pushkar Camel Fair, starting on 20 November 2023

Spread the love

ঘুরে আসুন পুষ্কর উট মেলায়, শুরু ২০ নভেম্বর 2023

ওয়েব ডেস্ক : আর মাত্র কয়েকদিনের মধ্যেই শুরু হবে পুষ্কর উট মেলা বা পুষ্কর ক্যামেল ফেয়ার। ঐতিহ্যের এই মেলা এখন আনন্দ উৎসব হয়ে উঠেছে। পুষ্কর লেকের পারে কার্তিক মাসের পূর্ণিমার আগের ৫ থেকে ৮ দিন ধরে এই মেলা হয়। পূর্ণিমায় শেষ হয়ে যায়। এবছর ২০ নভেম্বর শুরু হবে বার্ষিক পুষ্কর ক্যামেল ফেয়ার। চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। এই মেলায় গেলে রাজস্থানী সংস্কৃতি এবং ঐতিহ্যের সেরা সাক্ষী হতে পারবেন। রাজস্থানের প্রাণবন্ত সংস্কৃতি সমৃদ্ধ ঐতিহ্যের নিদর্শন এই মেলা আপনাকে মুগ্ধ করবেই।

আগে পুষ্কর মেলা ছিল প্রাথমিকভাবে একটি পশুসম্পদ মেলা। এই মেলায় থর মরুভূমি অঞ্চলের ব্যবসায়ীরা এবং কৃষকরা উট, ঘোড়া, গবাদি পশু এবং অন্যান্য প্রাণী ক্রয় ও বিক্রি করত। এই লেনদেন সহজ করাই ছিল এই মেলার প্রাথমিক উদ্দেশ্য। এখনও পশুসম্পদ সংগ্রহ বা বিক্রি হয় এই মেলায়। পাশাপাশি, পূণ্য অর্জনের জন্য বহু মানুষ পবিত্র পুষ্কর লেকে স্নান করেন। প্রতিবছর প্রায় ২ লাখ মানুষের সমাগম হয়। ফলে এই মেলা এখন রাজস্থানের পর্যটন মানচিত্রে উল্লেখযোগ্য স্থান হয়ে উঠেছে। বিশ্বের নানা প্রান্ত থেকে পর্যটকরা এখানে আসেন। উল্লেখ্য, ফটোগ্রাফারদের জন্য পুষ্কর ক্যামেল ফেয়ার একটি দুর্দান্ত জায়গা। এখানে রঙিন লাগাম এবং আনুষাঙ্গিক দিয়ে সুন্দরভাবে সাজানো হাজার হাজার উট দেখা যায়। এছাড়াও উটের দৌড়, উটের নাচের পারফরম্যান্স, লোকসংগীত এবং নৃত্য পরিবেশন, অ্যাক্রোব্যাট, ঐতিহ্যবাহী পুতুল শো এবং অন্যান্য বেশ কয়েকটি প্রতিযোগিতা হয়। সবচেয়ে বড় ভিড়-টানার প্রতিযোগিতা গোঁফের প্রতিযোগিতা। ফলে এই মেলা ভালো লাগবে।

Visit the Pushkar Camel Fair, starting 20 November 2023

Web Desk: Pushkar Camel Fair or Pushkar Camel Fair will start in just a few days. This traditional fair has now become a joyous festival. This fair is held for 5 to 8 days before the full moon of Kartik month near Pushkar Lake. Ends at full moon. Annual Pushkar Camel Fair will start on November 20 this year. Will continue till November 28. By visiting this fair, one can witness the best of Rajasthani culture and tradition. The vibrant cultural heritage of Rajasthan will leave you mesmerized by this fair.

Earlier the Pushkar fair was primarily a livestock fair. Traders and farmers of the Thar Desert region bought and sold camels, horses, cattle and other animals at these fairs. The primary purpose of this fair was to facilitate these transactions. Livestock is still collected or sold at this fair. Besides, many people bathe in the holy Pushkar Lake to gain merit. About 2 lakh people gather every year. As a result, this fair has now become a prominent place on the tourism map of Rajasthan. Tourists come here from different parts of the world. Note that Pushkar Camel Fair is a great place for photographers. Here you can see thousands of camels beautifully decorated with colorful bridles and accessories. There are also camel races, camel dance performances, folk music and dance performances, acrobats, traditional puppet shows and several other competitions. The biggest crowd-pulling contest is the mustache contest. As a result, this fair will be good.

Santanu Chatterjee
Santanu Chatterjeehttps://flavourofbengal.com
Santanu Chatterjee is a Tax & Financial Consultant and Food Safety Mitra by profession.But he is an amateur wildlife and bird photographer,He also loves to travel, so model photography and travel photography are very important to him.,He is also a Journalist, Tour Facilitator (Indian Tourism Government of India), Tourist Guide (West Bengal Government).
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

Translate »