ওয়েব ডেস্ক : আর ক’দিন পরই দীপাবলি।আলোর উৎসব দীপাবলির দিন আমাদের দেশের বিভিন্ন শহর সেজে ওঠে। এই উৎসব দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন স্তরের মানুষ আসেন। রাজধানী শহর দিল্লির ব্যস্ত সড়ক থেকে বারাণসীর শান্ত ঘাট, জয়পুরের রাজপ্রাসাদ থেকে গোয়ার অত্যাশ্চর্য সৈকত আলোর মালায় সেজে ওঠে। এইসময় বেরিয়ে পড়ুন। জনপ্রিয় কিছু জায়গার মধ্যে বেছে নিন আপনার গন্তব্যকে। আর ঘুরে আসুন। ঐতিহ্য, সংস্কৃতি এবং প্রাণবন্ত আলোর উৎসব উদযাপনে অনাবিল আনন্দ উপভোগ করুন। দীপাবলির জাদু অনুভব করতে চাইলে নিম্নলিখিত যে কোনও একটি শহরের উদ্দেশ্যে এখনই বেরিয়ে পড়ুন।
বাংলার সেরা উৎসব শারদ উৎসবের পর উৎসবের রেশ ধরে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন শহরে আসে দীপাবলি উৎসব। আলোয় সেজে ওঠে ওইসব শহর। এইসময় চলে আসুন কলকাতায়। এখানে বিখ্যাত কালীপুজো মন্ডপগুলি ঘুরে দেখতে পারেন। পাশাপাশি, শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্দিরগুলি দেখতে পারেন। কালীঘাট মন্দির, দক্ষিণেশ্বর মন্দির-সহ দীপাবলিতে শহরের বিভিন্ন কালীমন্দিরে হাজার হাজার ভক্তের সমাগম হয়। দেবী কালীর উপাসনা করেন তাঁরা। অন্যদিকে কলকাতা লাগোয়া রাজারহাট, দমদম, মধ্যমগ্রাম, বারাসাত ও নৈহাটির দীপাবলি উৎসব দেখার মতো।এইসব শহরে কালীপুজোর মন্ডপ দেখে আনন্দ উপভোগ করতে পারেন।
উত্তরপ্রদেশের বারাণসীতে দেখুন দীপাবলি উৎসব। পবিত্র গঙ্গা নদীতে স্নান দিয়ে শুরু করুন। এরপর বাজার ঘুরে দেখতে পারেন। ঐতিহ্যবাহী পোশাক থেকে রকমারি মিষ্টি সব কিছু বিক্রি হয় এমন ব্যস্ত বাজার ঘুরে কেনাকাটা করতে পারেন। সূর্যাস্তের সময় নৌকায় ভেসে যান। বিরল অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। বারাণসীতে দীর্ঘ সময়ের জন্য থাকলে দেবতার দীপাবলিতেও অংশ নিতে পারেন। এই দীপাবলী দেব-দীপাবলি নামে পরিচিত। কিংবদন্তী গঙ্গা মহোৎসব উৎসবের অঙ্গ হিসাবে অনুষ্ঠিত হয় দেব-দীপাবলি। বারাণসীতে দেব-দীপাবলি পালিত হয় কার্তিক পূর্ণিমায়। দীপাবলির ১৫ দিন পরে কার্তিক পূর্ণিমা। দেব-দীপাবলি স্বতন্ত্র নয়। এটি গঙ্গা মহোৎসবের শেষ দিনে উদযাপিত হয়। শুরু হয় প্রবোধিনী একাদশী বা কার্তিক মাসের ১১তম দিনে এবং শেষ হয় দেব-দীপাবলিতে।
বেশিরভাগ পর্যটক এবং আধ্যাত্মবাদে আগ্রহীদের জন্য বারাণসী একটি স্বপ্নের গন্তব্য। সারা বিশ্ব থেকে আধ্যাত্মিক শান্তির সন্ধানে, পবিত্র গঙ্গা নদীর তীরে ধ্যান করার জন্য বহু মানুষ এখানে আসেন।মন্দিরের শহর হিসাবে পরিচিত এই শহরে বেশ কয়েকটি মন্দির দর্শন করেন। দেব- দীপাবলির সময়ে মনে হয়, আলোর শহর হিসেবে পরিচিত বারাণসী কেবলমাত্র মন্দিরের নয়, প্রকৃত অর্থে দেবতাদের আবাস। দেব-দীপাবলির অনুষ্ঠান শুরু হয় ভগবান গণেশের উদ্দেশ্যে প্রার্থনা করে বা গণেশ বন্দনা করে ও ফুল দিয়ে। এরপর ২১ জন ব্রাহ্মণ এবং ৪১ জন তরুণী পটভূমিতে বৈদিক মন্ত্র উচ্চারণ করে দীপদান নামে পরিচিত মাটির প্রদীপ বা দিয়া নিবেদন করেন। কার্তিক স্নান নামে পরিচিত এই শুভ দিনে অগণিত ভক্ত গঙ্গা নদীতে ডুব দেন। এই আচারটি একজন ব্যক্তিকে তার পাপ থেকে মুক্তি দেয় বলে বিশ্বাস করা হয়। অনেক পরিবার অখন্ড রামায়ণ পাঠের ব্যবস্থা করেন ও এরপর ভোজের আয়োজন করেন। মানুষকে অন্নদান করেন।
ধর্মীয় রীতিনীতির পাশাপাশি ঘাটে শহীদদেরও স্মরণ করা হয়। এটি গঙ্গা মাতার কাছে প্রার্থনা এবং তাকে আরতি দেওয়ার মাধ্যমে করা হয়। গঙ্গা সেবা নিধি দ্বারা সংগঠিত হয় এই শহীদ স্মরণ। দশশ্বমেধ ঘাটে অমর জওয়ান জ্যোতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং পাশাপাশি রাজেন্দ্র প্রসাদ ঘাটে পুলিশ কর্মকর্তারা এবং তিনটি সশস্ত্র বাহিনীর সদস্যরাও পুষ্পস্তবক অর্পণ করেন। এই অনুষ্ঠান উপলক্ষে দেশাত্মবোধক গানও গাওয়া হয়।
বারাণসীতে দেব-দীপাবলির সন্ধ্যায় একটি নৌকায় উঠুন এবং যতদূর চোখ যাবে আলোয় সজ্জিত ঘাটগুলির সৌন্দর্য উপভোগ করুন। প্রসঙ্গত, গঙ্গা নদীর গতিপথের সঙ্গে সঙ্গতি রেখে একটি ধনুকের আকারে তৈরি হয় বারাণসী শহর। বারাণসীতে দেব-দীপাবলি সেই ধনুক দেখার উপযুক্ত সময়। এইসময় নদীর ওপারে যান। লণ্ঠনের আলোর মালায় সেজে ওঠা বারাণসীর ৮৪টি গঙ্গা ঘাটের সৌন্দর্য উপভোগ করুন। বারাণসীতে দেব-দীপাবলির অভিজ্ঞতা চিরস্মরণীয় হয়ে থাকবে।
পাশাপাশি, দীপাবলি উৎসবে বেড়াতে যাওয়ার ক্ষেত্রে আকর্ষণীয় হলো রাজস্থানের জয়পুর শহর। ধনতেরাস দিয়ে শুরু হয় জয়পুরের দর্শনীয় উৎসব। এই উৎসবে শহরের আলোকসজ্জায় বদলে যায় নাহারগড় দুর্গ এবং অন্যান্য বিখ্যাত স্মৃতিস্তম্ভগুলি।অসাধারণ দেখতে লাগে। শুধু তাই নয়, লোকজ বাদ্যযন্ত্র, কিছু সুন্দর কারুকাজ করা বাতি এবং অন্যান্য বাদ্যযন্ত্রের সম্ভার নিয়ে জমজমাট হয়ে ওঠে শহরের বিভিন্ন বাজার। দীপাবলি উৎসবে এই শহর আপনার ভালো লাগবেই। অন্যদিকে, গোয়া হলো দিওয়ালির আর একটি দুর্দান্ত গন্তব্য। এই রাজ্যে নরকা চতুর্দশীতে শুরু হয় উৎসব। এইসময় বাড়ির দরজা এবং জানালায় লণ্ঠন ঝুলিয়ে দেন গোয়ার মানুষজন। আতশবাজি এবং ঘাস থেকে একাধিক বড়ো বড়ো নরকাসুর মূর্তি তৈরি করেন। পরের দিন ভোরে ওই মূর্তি পুড়িয়ে দেন তাঁরা। এই উৎসব প্রত্যক্ষ করে অবিস্মরণীয় অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।এছাড়া সমুদ্র সৈকতে অনন্ত সময় কাটাতে পারেন। ভালো লাগবে।
estival of Lights Stay at Diwali festival in Kolkata, Varanasi, Jaipur or Goa
Web Desk: After a few days, Diwali. The festival of lights, on the day of Diwali, different cities of our country are decorated. People from different walks of life come from different parts of the world to see this festival. From the bustling streets of the capital city of Delhi to the quiet ghats of Varanasi, from the royal palaces of Jaipur, the stunning beaches of Goa are lit up in garlands. Get out this time. Choose your destination from among some popular places. And come around. Enjoy the unbridled joy of celebrating tradition, culture and the vibrant Festival of Lights. To experience the magic of Diwali head out now to any of the following cities.
The best festival of Bengal After Sharad Utsav, Diwali festival comes to various cities of the state including Kolkata. Those cities are lit up. This time come to Kolkata. Here you can visit the famous Kali Puja mandapas. Besides, one can visit the most important temples of the city. Thousands of devotees throng various Kalimandirs in the city on Diwali including Kalighat Temple, Dakshineshwar Temple. They worship Goddess Kali. On the other hand, the Diwali festivals of Rajarhat, Dumdum, Madhyamgram, Barasat and Naihati near Kolkata are worth seeing. In these cities, you can enjoy seeing the mandap of Kali Puja.
Check out Diwali festival in Varanasi, Uttar Pradesh. Begin with a bath in the holy river Ganges. Then you can explore the market. Shop around the busy bazaars selling everything from traditional clothing to sweets. Take a boat ride at sunset. You can get rare experience. If you stay in Varanasi for a long time, you can also attend the Diwali of the deities. This Diwali is known as Dev-Diwali. Dev-Diwali is held as part of the legendary Ganga Mahotsav festival. Dev-Diwali is celebrated in Varanasi on Kartik Purnima. Kartik Poornima is 15 days after Diwali. Dev-Diwali is not separate. It is celebrated on the last day of the Ganges festival. Begins on Prabodhini Ekadashi or 11th day of Kartik month and ends on Dev-Diwali.
Along with religious rituals, martyrs are also remembered at the ghat. This is done by praying to Mother Ganga and offering aarti to her. This commemoration is organized by Ganga Seva Nidhi. Wreaths were placed at Amar Jawan Jyoti at Dasshwamedh Ghat, while police officials and members of the three armed forces also laid wreaths at Rajendra Prasad Ghat. Patriotic songs are also sung on the occasion.
Board a boat on the evening of Dev-Diwali in Varanasi and enjoy the beauty of the illuminated ghats as far as the eye can see. Incidentally, the city of Varanasi is built in the shape of a bow in line with the course of the river Ganga. Dev-Diwali is the perfect time to see that bow in Varanasi. This time go across the river. Enjoy the beauty of Varanasi’s 84 Ganga Ghats, decorated in lantern lights. Dev-Diwali experience in Varanasi will be unforgettable.
Besides, Jaipur city in Rajasthan is interesting to visit during Diwali festival. The spectacular festival of Jaipur begins with Dhanteras. The Nahargarh fort and other famous monuments transform the city into lights during this festival. It looks amazing. Not only this, the various bazaars of the city are bustling with folk instruments, some beautifully crafted lamps and other musical instruments. You will love this city during Diwali festival. On the other hand, Goa is another great Diwali destination. In this state, the festival begins on Narka Chaturdashi. At this time, the people of Goa hang lanterns on the doors and windows of the house. He made several large idols of Narakasur out of firecrackers and grass. They burnt the statue early the next day. You can get an unforgettable experience by witnessing this festival. You can also spend endless time on the beach. It will be nice.


