Thursday, July 9, 2026
Tour & Travel News(Flavour Of Bengal)spot_img
HomeTravelপুরুলিয়ার ছৌ নাচ দেখতে চলুন বনগাঁর খেলাঘর মাঠে/Let's go to Bangaon Khelaghar...

পুরুলিয়ার ছৌ নাচ দেখতে চলুন বনগাঁর খেলাঘর মাঠে/Let’s go to Bangaon Khelaghar field to see Purulia Chou dance

Spread the love

ওয়েব ডেস্ক : পুরুলিয়ার ছৌ নাচ দেখতে আজ চলুন বনগাঁর খেলাঘর ময়দানে। বনগাঁর খেলাঘর মাঠে পয়লা ডিসেম্বর শুক্রবার বিকেল ৪টায় শুরু হয়েছে জেলা লোকসংস্কৃতি, আদিবাসী সংস্কৃতি ও যাত্রা উৎসব। উত্তর ২৪ পরগনা জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় এবং বনগাঁ মহকুমা প্রশাসন ও বনগাঁ পুরসভার সহযোগিতায় আয়োজিত তিনদিনের এই উৎসবের আজ শেষ দিন। এদিনের বিশেষ আকর্ষণ পুরুলিয়ার ছৌ নাচ। প্রসঙ্গত, প্রথম দুদিন অর্থাৎ শুক্র ও শনিবার পরিবেশিত হয় যাত্রাপালা ‘মরণের সাথে সিঁদূর খেলা’ ও ‘মায়ের কোল শূন্য’। পাশাপাশি, পরিবেশিত হয় আদিবাসী নৃত্য, বাউল সঙ্গীত, লোকগান এবং বাংলার ঢাক বাদ্য। জানা গিয়েছে, আজ অর্থাৎ ৩ ডিসেম্বর রবিবার এই উৎসবের বিশেষ আকর্ষণ পুরুলিয়ার সুশান্ত মাহাতো ও সম্প্রদায়ের ছৌ নৃত্য। এছাড়াও রয়েছে ভাটিয়ালি সঙ্গীত, আদিবাসী নৃত্য ও অষ্টক। উল্লেখ্য, জেলা লোকসংস্কৃতি, আদিবাসী সংস্কৃতি ও যাত্রা উৎসবে যুক্ত হয়েছেন বারাকপুর, বারাসাত, বসিরহাট, বনগাঁ মহকুমার লোকশল্পীরা। জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক পল্লব পাল জানান, লোকসংস্কৃতি, আদিবাসী সংস্কৃতি ও যাত্রা শিল্পের বিকাশে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে প্রতিবছর এই উৎসব প্রতিটি জেলায় হচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, টিভি সিরিয়াল অন্য ধারা। আর আমরা মঞ্চ নিয়ে কাজ করি। তাঁর দাবি, যাত্রা একাডেমি, নাট্য একাডেমির মাধ্যমে এই কাজ হয়। যাত্রাদলগুলি সরকারি অনুদান পায়। প্রোগ্রাম পায়। গ্রামেগঞ্জে যাত্রাশিল্পীরা করুণ অবস্থার মধ্যে রয়েছেন মানতে চাননি পল্লব পাল।

Santanu Chatterjee
Santanu Chatterjeehttps://flavourofbengal.com
Santanu Chatterjee is a Tax & Financial Consultant and Food Safety Mitra by profession.But he is an amateur wildlife and bird photographer,He also loves to travel, so model photography and travel photography are very important to him.,He is also a Journalist, Tour Facilitator (Indian Tourism Government of India), Tourist Guide (West Bengal Government).
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

Translate »