Sunday, May 24, 2026
Tour & Travel News(Flavour Of Bengal)spot_img
HomeTravelপর্যটকদের জন্য ২৩ মার্চ খুলবে এশিয়ার বৃহত্তম টিউলিপ গার্ডেন-এর দরজা

পর্যটকদের জন্য ২৩ মার্চ খুলবে এশিয়ার বৃহত্তম টিউলিপ গার্ডেন-এর দরজা

Spread the love

ওয়েব ডেস্ক : ২৩ মার্চ থেকে পর্যটকদের জন্য খুলে যাবে এশিয়ার বৃহত্তম টিউলিপ গার্ডেন ইন্দিরা গান্ধি মেমোরিয়াল টিউলিপ গার্ডেন-এর গেট। জানা গিয়েছে, টিউলিপ গার্ডেন এখন পর্যটকদের স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছে৷ উল্লেখ্য, ডাল লেকের নির্মল জল ও ঐতিহ্যবাহী জাবারওয়ান পাহাড়ের মধ্যে অবস্থিত এই উদ্যান আগে সিরাজ বাগ নামে পরিচিত ছিল। সম্প্রতি ফুলচাষ বিভাগের আধিকারিকরা ঘোষণা করেছেন যে, এখন বিভিন্ন রঙের টিউলিপ ফোঁটার মরসুম। তাই শনিবার জনসাধারণের জন্য এই উদ্যানের দরজা খুলে দেওয়া হবে।

তারা জানান, এ বছরের টিউলিপ ডিসপ্লেতে পাঁচটি নতুন প্রজাতিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সম্প্রসারিত করা হয়েছে টিউলিপ বাগানকে। এখন এই বাগানে মোট ১৭ লাখ বিস্ময়কর টিউলিপ বাল্ব শোভা পাচ্ছে। তারা আরও জানান, ইন্দিরা গান্ধি মেমোরিয়াল টিউলিপ গার্ডেনটি ৫৫ হেক্টর জমি জুড়ে বিস্তৃত। অত্যাশ্চর্য টিউলিপ বৈচিত্র্যের পাশাপাশি ইন্দিরা গান্ধি মেমোরিয়াল টিউলিপ গার্ডেন এখন বসন্তের অন্যান্য ফুলের সম্ভারে সেজে উঠেছে। এর মধ্যে হাইসিন্থ, ড্যাফোডিল, মুসকারি এবং সাইক্ল্যামেন উল্লেখযোগ্য। এই বৈচিত্র্যময় ফুলের মধ্যে অনায়াসেই নিজেকে হারিয়ে ফেলতে পারেন পর্যটকরা।

ইন্দিরা গান্ধি মেমোরিয়াল টিউলিপ গার্ডেন প্রতিষ্ঠা হয় ২০০৭ সালে। এই গার্ডেন জম্মু ও কাশ্মীরের পর্যটন মানচিত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে চিহ্নিত। তৎকালীন মুখ্যমন্ত্রী গুলাম নবী আজাদের দূরদর্শী প্রচেষ্টায় ঐতিহ্যগত গ্রীষ্ম ও শীতের মাসগুলির বাইরেও বসন্তে পর্যটক আকর্ষণের লক্ষ্যে এই গার্ডেন তৈরি করা হয়। গত বছর এখানে দেশ-বিদেশের ৩.৬৫ লাখের পর্যটক আসেন বলে জানা গিয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এই গার্ডেনটি চলচ্চিত্র এবং ভিডিও চিত্রগ্রহণের জন্য একটি পছন্দের স্থান হয়ে উঠেছে। দেশ জুড়ে অসংখ্য চলচ্চিত্র কর্মীরা তাদের প্রকল্পগুলির জন্য একটি পটভূমি হিসাবে এটিকে বেছে নিয়েছে।

#tulips #flowers #spring #tulip #nature #flower #love #tulpen #flowerstagram #garden #flowersofinstagram #springflowers #holland #art #photography #tulipseason #tulipsofinstagram #roses #flowerphotography #naturephotography #bouquet #netherlands #gardening #tulipany #ig #tulipani #springtime #travel #beautiful #flowerpower

Santanu Chatterjee
Santanu Chatterjeehttps://flavourofbengal.com
Santanu Chatterjee is a Tax & Financial Consultant and Food Safety Mitra by profession.But he is an amateur wildlife and bird photographer,He also loves to travel, so model photography and travel photography are very important to him.,He is also a Journalist, Tour Facilitator (Indian Tourism Government of India), Tourist Guide (West Bengal Government).
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

Translate »