Sunday, August 30, 2026
Tour & Travel News(Flavour Of Bengal)spot_img
HomeUncategorizedডিগবয় বা মুম্বাই হাই নয়—এবার বাংলার ‘তৈল শহর’ অশোকনগর

ডিগবয় বা মুম্বাই হাই নয়—এবার বাংলার ‘তৈল শহর’ অশোকনগর

ডিগবয় বা বোম্বে হাই নয়, এবার আমাদের প্রিয় অশোকনগরে শুরু হলো অপরিশোধিত ভূগর্ভস্থ তেল উৎপাদন এবং সেই তেল হলদিয়া পেট্রোকেমিক্যালে নিয়ে গিয়ে পরিশোধন করার প্রক্রিয়া।

অশোকনগর তথা পশ্চিমবঙ্গের একমাত্র তেল উৎপাদন কেন্দ্রটি বিভিন্ন সরকারি জটিলতা অতিক্রম করে অবশেষে ২৮ আগস্ট ২০২৬, মাননীয় বিধায়ক এবং ONGC-এর বরিষ্ঠ আধিকারিকদের উপস্থিতিতে নিজের যাত্রা শুরু করল।

অশোকনগরের তেল উৎপাদন কেন্দ্রের দৃশ্য।

আধিকারিকদের বক্তব্যে বারবার উঠে এসেছে, কীভাবে অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে ONGC-এর পুরো দল এই উদ্যোগটিকে সফলতার চূড়ান্ত রূপ দিয়েছে।

উৎপাদিত অপরিশোধিত তেলের নমুনার সঙ্গে ONGC-এর কর্মীরা।

এর পাশাপাশি বিধায়ক শ্রী সুময় হীরা, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের ঐকান্তিক প্রচেষ্টা এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সহযোগিতা কীভাবে এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করেছে, সেই বিষয়টিও উঠে এসেছে।

প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রায়ের স্বপ্নের নগরী অশোকনগর—যা উদ্বাস্তু নগরী ও যুদ্ধের বিমানবন্দর হিসেবেও পরিচিত—তার মুকুটে এবার যুক্ত হলো আরও একটি পালক, ‘তৈল শহর অশোকনগর’।

বৃহত্তর গঙ্গা অববাহিকার এই তেল উৎপাদন কেন্দ্র অশোকনগর তথা উত্তর ২৪ পরগনার পর্যটনকে আরও উন্নত করবে। এখানকার উৎপাদিত উন্নতমানের তেল ভারতীয় তেলের বাজারকে আরও সমৃদ্ধ করবে।

এছাড়াও, ONGC-এর সমাজকল্যাণমূলক অবদান আরও বৃদ্ধি পাবে এবং অশোকনগর তথা বৃহত্তর অশোকনগরের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নতুন সম্ভাবনার পথে অশোকনগর—তেলবাহী ট্যাঙ্কারের যাত্রার বিশেষ মুহূর্ত।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments