Thursday, April 23, 2026
Tour & Travel News(Flavour Of Bengal)spot_img
HomeTravelসেপ্টেম্বর থেকে শিবঠাকুরের দেশ দেখার সুযোগ, তৈরি কৈলাস ভিউ পয়েন্ট

সেপ্টেম্বর থেকে শিবঠাকুরের দেশ দেখার সুযোগ, তৈরি কৈলাস ভিউ পয়েন্ট

সেপ্টেম্বর থেকে শিবঠাকুরের দেশ দেখার সুযোগ, তৈরি কৈলাস ভিউ পয়েন্ট

Spread the love
সেপ্টেম্বর থেকে শিবঠাকুরের দেশ দেখার সুযোগ, তৈরি কৈলাস ভিউ পয়েন্ট
ওয়েব ডেস্ক ঃ আগামী মাস থেকে কৈলাস পর্বত দেখার সুযোগ পাবেন শিবভক্তরা বা পর্যটকরা। ভগবান শিবের দেশ কৈলাস দর্শনের সুযোগ দিতে ভিউ পয়েন্ট গড়ে তুলছে ভারত সরকার।বর্ডার রোডস অরগানাইজেশন (বিআরও)-এর ডায়মন্ড প্রোজেক্ট বা হীরক প্রকল্পকে কৈলাস ভিউ পয়েন্ট তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। আশা করা যায় যে, এবছরের সেপ্টেম্বর মাস থেকে ভারতীয় ভূখণ্ড দাঁড়িয়ে কৈলাস পর্বত দর্শন করতে পারবেন তীর্থযাত্রীরা বা ভক্তরা।
বিআরও-এর কর্মকর্তারা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে, পিথোরাগড় জেলার নাভিধাংয়ের কেএমভিএন হাট থেকে ভারত-চীন সীমান্তের লিপুলেখ পাস পর্যন্ত রাস্তা কাটার কাজ চলছে। সেপ্টেম্বরের মধ্যে ওই কাজ শেষ হবে। বিআরও-এর ডায়মন্ড প্রজেক্টের চিফ ইঞ্জিনিয়ার সুবিমল গোস্বামী জানান, আমরা কেএমভিএন হাট থেকে নাভিধংয়ের লিপুলেখ পাস পর্যন্ত প্রায় সাড়ে ছয় কিলোমিটার দীর্ঘ রাস্তা কাটার কাজ শুরু করেছি। রাস্তার কাজ শেষ হলে রাস্তার পাশে ‘কৈলাস ভিউ পয়েন্ট’ তৈরি হয়ে যাবে।
প্রসঙ্গত, কোভিড মহামারির কারণে লিপুলেখ পাসের মধ্য দিয়ে কৈলাস-মানসরোবর যাত্রা স্থগিত করা হয়। তা আর চালু হয়নি। তাই কৈলাস পর্বত দর্শনে্র একটি বিকল্প পথ তৈরি করছে ভারত সরকার। সুবিমল গোস্বামী আরও জানান, রাস্তা কাটার অনেক কাজ হয়েছে এবং আবহাওয়া অনুকূলে থাকলে সেপ্টেম্বরের মধ্যে তা শেষ হবে।
Mount # Kailas # View # Point # Ready # Sept # Bro # Daimond # Project # Bengali # Travel # News # Flavourofbengal
 
 
 
 
Santanu Chatterjee
Santanu Chatterjeehttps://flavourofbengal.com
Santanu Chatterjee is a Tax & Financial Consultant and Food Safety Mitra by profession.But he is an amateur wildlife and bird photographer,He also loves to travel, so model photography and travel photography are very important to him.,He is also a Journalist, Tour Facilitator (Indian Tourism Government of India), Tourist Guide (West Bengal Government).
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

Translate »