Home Travel Religious অযোধ্যায় খুব শিগগিরই মন্দির জাদুঘর করবে উত্তরপ্রদেশ সরকার

অযোধ্যায় খুব শিগগিরই মন্দির জাদুঘর করবে উত্তরপ্রদেশ সরকার

0
অযোধ্যায় খুব শিগগিরই মন্দির জাদুঘর করবে উত্তরপ্রদেশ সরকার
ওয়েব ডেস্ক : ভারতের বিভিন্ন মন্দির নির্মাণের স্থাপত্যশৈলী, ঐতিহ্য এবং বৈজ্ঞানিক উপাদানগুলি তুলে ধরার জন্য অযোধ্যায় একটি মন্দির যাদুঘর তৈরির পরিকল্পনা করেছে উত্তরপ্রদেশ সরকার। হিন্দু মন্দিরগুলির বর্ণাঢ্য ইতিহাস তুলে ধরা ও সেই ইতিহাস সম্পর্কে মানুষকে সচেতন করাই এই জাদুঘরের লক্ষ্য বলে জানা গিয়েছে৷ সূত্রের খবর, এরমধ্যেই এনিয়ে কাজ শুরু করেছে উত্তরপ্রদেশের পর্যটন বিভাগ। শীঘ্রই যাদুঘর নির্মাণের বিষয়ে একটি বিশদ কর্ম পরিকল্পনা প্রস্তুত করবে তারা। উল্লেখ্য, এটা বলার অপেক্ষা রাখে না যে, ভারতীয় মন্দিরগুলি স্থাপত্যের দিক থেকে অনন্য। ফলে ভারতীয় মন্দিরগুলির উপর অসংখ্য পরীক্ষা চালিয়েছেন সারা বিশ্বের বিশেষজ্ঞরা। আর এই বিষয়ে অধ্যয়ন করার সময় অসংখ্য গবেষণা প্রতিবেদনও প্রকাশ করেছেন তাঁরা।
এই মন্দিরগুলি স্থাপত্যের মহিমার কারণেই সারা বিশ্বের মানুষকে আকৃষ্ট করেছে। পাশাপাশি সংস্কৃতির অভিব্যক্তিও প্রকাশ করেছে এইসব মন্দির। এ কথা মাথায় রেখেই মন্দির যাদুঘর তৈরি করতে চলেছে উত্তরপ্রদেশ সরকার। ভারতীয় মন্দিরগুলির বহুমুখী ধারণাগুলিকে সারা বিশ্বের সামনে তুলে ধরাই এর লক্ষ্য। জানা গিয়েছে, প্রস্তাবিত জাদুঘরে ১২টি স্বতন্ত্র গ্যালারি থাকবে। উত্তরপ্রদেশ সরকারের দাবি, এই গ্যালারিগুলো দর্শনার্থীদের মধ্যে গর্ব ও শ্রদ্ধার অনুভূতি জাগিয়ে তুলবে। পাশাপাশি মন্দিরগুলির বৈজ্ঞানিক ও দার্শনিক দিকগুলোর প্রতি আলোকপাত করবে। গ্যালারিগুলিতে সনাতন ধর্মে ঈশ্বরের ধারণা, উপাসনা পদ্ধতির অন্তর্নিহিত দর্শন, আচার-অনুষ্ঠানের জন্য মন্দিরের প্রয়োজনীয়তা, স্থাপত্যের সূক্ষ্মতা এবং কারুকার্য, দর্শনের অন্তর্নিহিত আচার-অনুষ্ঠানের মতো বিভিন্ন বিষয়কে তুলে ধরা হবে। এই ১২টি গ্যালারি ছাড়াও প্রস্তাবিত মন্দির জাদুঘরে একটি সুন্দর বাগান, ক্যাফেটেরিয়া, পুকুর এবং বেসমেন্ট পার্কিং থাকবে বলেও জানা গিয়েছে।
Ayodhya # Get # Temple # Museum # Up # Govt. # Plan # Tourism # Department # Started # Work # Bengali # Travel # News # Flavourofbengal

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here